ত্রাতা

ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী (‘জনগণদুঃখ-ত্রায়ক’)।

ত্রায়মাণ

ত্রায়মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন।

ত্রাত

ত্রাত বিণ. ত্রাণপ্রাপ্ত, যাকে ত্রাণ করা হয়েছে এমন। ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী (‘জনগণদুঃখ-ত্রায়ক’)। ত্রায়মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন।

ত্রাণ

ত্রাণ [ trāṇa ] বি. ১. (বিপদ, পাপ প্রভৃতি থেকে) উদ্ধার, রক্ষা, নিষ্কৃতি, মুক্তি (‘মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ’: রবীন্দ্র); ২. (বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্যোগে) সাহায্য, relief (দুর্গতদের ত্রাণ পাঠানো হচ্ছে)। [সং. √ ত্রৈ + অন়]।

ত্রয়োদশী

ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)। ☐ বি. তিথিবিশেষ।

ত্রাস

ত্রাস [ trāsa ] বি. ভয়, শঙ্কা। [সং. √ ত্রস্ + অ]। ত্রাসজনক বিণ. ভীতিজনক, ভয়ংকর। ত্রাসন বি. ভীতিসঞ্চার। ত্রাসিত বিণ. ভীত করা হয়েছে এমন, আতঙ্কিত, যাকে ভয় দেখানো হয়েছে এমন। স্ত্রী. ত্রাসিতা।

ত্রয়োদশ

ত্রয়োদশ [ traẏō-daśa ] বি. বিণ. ১৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়োদশন্ + অ]। ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)। ☐ বি. তিথিবিশেষ।

ত্রসরেণু

ত্রসরেণু [ trasa-rēṇu ] বি. ১. (বিজ্ঞা.) ছিদ্রপথে আগত আলোকরশ্মির মধ্যে যে ধূলিকণা উড়তে দেখা যায়; ২. এই ধূলিকণার তুল্য অত্যল্পপরিমাণ; ৩. (দর্শ.) ছয় পরমাণু বা দ্ব্যণুকের সমষ্টি। [সং. ত্রস (গতিশীল) + রেণু]।

ত্রস্নু

ত্রস্নু [ trasnu ] বিণ. ১. ভয়ার্ত; ২. ভীরু (‘ত্রস্নু তারকা সন্ধানে সংক্রান্তি’: সু.দ.)। [সং. √ ত্রস্ + নু]।