তছনছ

তছনছ, তচনচ [ tacha-nacha, taca-naca ] বিণ. বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিপর্যস্ত, বিনষ্ট (জিনিসপত্র ফেলে ছড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে)। [তু. হি. তহস্নহ্স]।

তছরূপ

তছরূপ [ tacha-rūpa ] বি. ১. (অন্যের ধনসম্পত্তি) অন্যায়ভাবে ও গোপনে আত্মসাত্ করা বা চুরি করা (তহবিল তছরূপ); ২. অনিষ্ট (ফসলের তছরূপ)। [আ. তসর্রুফ্]

তুঘলকি

তুঘলকি [ tughalaki ] বিণ. বি. খামখেয়ালিপূর্ণ বা খামখেয়ালিপূর্ণ কাজ (তুঘলকি চলছে, তুঘলকি কাজকারবার চলছে)। [(মহম্মদ-বিন-) তুঘলক + বাং. ই]।

তুফান তোলা

তুফান তোলা ক্রি. বি. আল.) প্রবল বিতর্ক বা উত্তেজনার সৃষ্টি করা।

তুফান

তুফান [ tuphāna ] বি. প্রবল ঝড়। [আ. তুফান]। তুফান তোলা ক্রি. বি. আল.) প্রবল বিতর্ক বা উত্তেজনার সৃষ্টি করা। চায়ের পেয়ালায় তুফান প্রবল তর্কবিতর্ক; প্রকৃত কর্মক্ষেত্রে কাজ না করে কেবল ঘরের আড্ডায় জোর আলোচনা। তু. ইং. storm in a tea-cup.

তুবড়ি

তুবড়ি [ tubaḍi ] বি. ১. আতশবাজিবিশেষ; ২. সাপুড়ের ব্যবহৃত লাউয়ের খোলে দুটি নল লাগানো বাঁশি। [তু. সং. তুম্ব]। কথার তুবড়ি — তুবড়িবাজির আগুনের ফিনকির মতো অনর্গল বাক্যস্রোত (তুমি তো কেবল কথার তুবড়ি ছোটাতে পার)।

তুল্যমূল্য

তুল্যমূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)।

তূল্যাকৃতি

তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। ☐ বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট।

তুল্য

তুল্য [ tulya ] বিণ. সদৃশ, অনুরূপ, সমান (তার তুল্য বীর কে আছে?)। [সং. তুলা + য]। তুল্যমূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)। তুল্যযোগিতা বি. সাদৃশ্যমূলক কাব্যালংকারবিশেষ। তুল্যরূপ বিণ. একই রকম। তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। ☐ বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট।