তৈয়ার
তৈয়ার, তৈয়ারি, তৈরি [ taiẏāra, taiẏāri, tairi ] বি. ১. প্রস্তুত করা (তৈয়ার করা); ২. প্রস্তুতি, গঠন। ☐ বিণ. ১. প্রস্তুত, নির্মিত (জিনিসটা কাল তৈয়ার হয়েছে); ২. ব্যবহারোপযোগী (আমগুলো এখনও তৈরি হয়নি); ৩. যোগ্য, উপযুক্ত; (ব্যঙ্গে তৈরি শব্দের বিশেষ প্রয়োগ) লায়েক (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.); ৪. ডেঁপো, ফাজিল, অকালপক্ব। [ফা. তইয়ার্]।