তালুক [ tāluka ] বি. ১. ভূসম্পত্তি (জমিদারের খাসতালুক); ২. গভর্নমেণ্ট বা জমিদারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূসম্পত্তি; ৩. জমিদারির অংশ। [আ. তাআল্লুক]। তালুকদার বি. ১. তালুকের মালিক, জমিদার; ২. পদবিবিশেষ। তালুকদারি বি. তালুকদারের বৃত্তি বা ভূসম্পত্তি। ☐ বিণ. তালুক বা তালুকদারসম্বন্ধীয়।