ত তেল দেওয়া তেল দেওয়া ক্রি. বি. ১. যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; ২. (আল.) হীনভাবে তোষামোদ করা।
ত তেলাকুচো তেলাকুচা, (কথ্য) তেলাকুচো [ tēlā-kucā, (kathya) tēlā-kucō ] বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]।
ত ত্রিংশ ত্রিংশ [ triṃśa ] বিণ. ৩ সংখ্যক বা ৩ সংখ্যার পূরক। [সং. ত্রিংশত্ + অ]। ত্রিংশত্ বি. বিণ. ৩ সংখ্যা বা সংখ্যক, ত্রিশ। ত্রিংশত্তম বিণ. ত্রিংশ, ত্রিশসংখ্যক (ত্রিংশত্তম অধ্যায়)। স্ত্রী. ত্রিংশত্তমী।
ত তোষামোদ তোষামোদ [ tōṣāmōda ] বি. ১. মনোরঞ্জন; ২. খোশামোদ, চাটুবৃত্তি, স্তাবকতা, মোসাহেবি। [সং. তোষ + আমোদ, খোশামোদ শব্দের প্রভাবে গঠিত]। তোষামুদে বিণ. চাটুকার, খোশামোদ করতে অভ্যস্ত এমন।
ত তালেগোলে তালেগোলে [ tālē-gōlē ] ক্রি-বিণ. বিশৃঙ্খলার মধ্যে, গোলমালের মধ্যে (তালেগোলে আসল কথাটাই ভুলে গেছি)। [বাং. তাল১ + এ + গোল (গোলমাল) + এ]।
ত তালাক তালাক [ tālāka ] বি. ১. মুসলমানদের বিবাহবিচ্ছেদ; ২. স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]।