তোলা
তোলা১ [ tōlā ] বি. সোনারূপোর ওজনের পরিমাণবিশেষ, ভরি (=৮. রতি, (বর্ত.) ১১.৬৬৮ গ্রাম)। [বাং. তোল + আ (স্বার্থে)]। তোলা২ [ tōlā ] বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। ☐ বিণ. ১. তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); ২. পোশাকি (তোলা জামা); ৩. তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); ৪. স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); ৫. অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); ৬. স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); ৭. স্হগিত, ভবিষ্যতের...