তত্ত্বতালাশ

তত্ত্বতল্লাস, তত্ত্বতালাশ বি. ১. খোঁজখবর; ২. লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]।

তত্ত্বতল্লাস

তত্ত্বতল্লাস, তত্ত্বতালাশ বি. ১. খোঁজখবর; ২. লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]।

তত্ত্বদর্শী

তত্ত্বদর্শী (-র্শিন্) বিণ. ১. তত্ত্বজ্ঞানী; ২. ব্রহ্মজ্ঞানী; ৩. জ্ঞানী; ৪. বিচক্ষণ; ৫. স্বরূপদর্শী। বি. তত্ত্বদর্শিতা।

তত্ত্ববিদ

তত্ত্ববিদ, তত্ত্ববিদ্, তত্ত্ববিত্ বিণ. তত্ত্বজ্ঞানী।

তত্ত্বানুসন্ধান

তত্ত্বানুসন্ধান বি. ১. তত্ত্বের বা তথ্যের খোঁজ; ২. ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; ৩. প্রকৃত অবস্হা জানার চেষ্টা।

তত্ত্বাবধান

তত্ত্বাবধান বি. ১. পরিচালনা; ২. খোঁজখবর নেওয়া; ৩. অধ্যক্ষতা; ৪. রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)।