তবক

তবক১ [ tabaka ] বি. ১. সোনা বা রুপার পাত (তবকে মোড়া খিলি); ২. পাত (সোনার তবক)। [ফা. তবক্, তু. আ. ত্বক্]। তবক২ [ tabaka ] বি. স্তর, থাক (তবকে তবকে সাজানো কাপড়)। [তু. সং. স্তবক]। তবক৩ [ tabaka ] বি. বন্দুক (‘মুটকীর তেজ যেন তবকের গুলি’: ক. ক.)। [তুর. তোপক্, তুপক]। তবকি বি. তবকধারী; বন্দুকধারী যোদ্ধা; গোলন্দাজ সৈন্য। [তুর. তুপক্চী]।

তরুণী

তরুণী বি. বিণ. (স্ত্রী.) নবযৌবনপ্রাপ্তা, যুবতী।

তরকা

তরকা [ tarakā ] বি. ব্যঞ্জনবিশেষ; ডাল দিয়ে রান্না-করা ব্যঞ্জনবিশেষ। [তু. ফা. তরহ্ = সবজি]।

তমসাবৃত

তমসাচ্ছন্ন, তমসাবৃত [ tamasācchanna, tamasābṛta ] বিণ. অন্ধকারে ঢাকা. অন্ধকারে ছেয়ে রয়েছে এমন (তমসাচ্ছন্ন রাত্রি)। [সং. তমসা + আচ্ছন্ন, আবৃত]।

তমসাচ্ছন্ন

তমসাচ্ছন্ন, তমসাবৃত [ tamasācchanna, tamasābṛta ] বিণ. অন্ধকারে ঢাকা. অন্ধকারে ছেয়ে রয়েছে এমন (তমসাচ্ছন্ন রাত্রি)। [সং. তমসা + আচ্ছন্ন, আবৃত]।

তমসুক

তমসুক [ tama-suka ] বি. ঋণের দলিল, ঋণ স্বীকারপত্র, খত। [আ. তমস্সুক]। বন্ধকি তমসুক বি. বাঁধা রাখবার খত বা দলিল, মর্টগেজের দলিল।

তবকি

তবকি বি. তবকধারী; বন্দুকধারী যোদ্ধা; গোলন্দাজ সৈন্য। [তুর. তুপক্চী]।

তফাত

তফাত, (বর্জি.) তফাত্ [ taphāta, (taphāt ] বি. ১. দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); ২. দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); ৩. পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। ☐ বিণ. ১. দূরগত (তফাত হও); ২. পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]।

তপশ্চারণ

তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ [ tapaścaraṇa, tapaścaryā, tapaścāraṇa ] বি. তপস্যা (তপশ্চর্যায় মগ্ন)। [সং. তপস্ + চরণ (=আচরণ), চর্যা, চারণ]।

তপশ্চর্যা

তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ [ tapaścaraṇa, tapaścaryā, tapaścāraṇa ] বি. তপস্যা (তপশ্চর্যায় মগ্ন)। [সং. তপস্ + চরণ (=আচরণ), চর্যা, চারণ]।