ত তাকানো তাকানো [ tākānō ] ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। ☐ বি. দৃষ্টিপাত। তাকাতাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]।
ত তাঁবু তাঁবু, তাম্বু [ tāmbu, tāmbu ] বি. কাপড়ের তৈরি অস্হায়ী ঘরবিশেষ, শিবির, tent. [আ. তন্বু, তম্বু]।
ত তসিল তহসিল, (চলিত) তসিল [ taha-sila, (calita) tasila ] বি. ১. আদায়ীকৃত খাজনা; ২. খাজনা আদায়; ৩. খাজনা আদায়ের বা দাখিলের দফতর। [আ. তহ্সীল]। তহসিলদার বি. তহসিলের ভারপ্রাপ্ত কর্মচারী, গোমস্তা; জমিদারির খাজনা আদায়কারী। তহসিলদারি বি. তহসিলদারের কাজ।
ত তহসিল তহসিল, (চলিত) তসিল [ taha-sila, (calita) tasila ] বি. ১. আদায়ীকৃত খাজনা; ২. খাজনা আদায়; ৩. খাজনা আদায়ের বা দাখিলের দফতর। [আ. তহ্সীল]। তহসিলদার বি. তহসিলের ভারপ্রাপ্ত কর্মচারী, গোমস্তা; জমিদারির খাজনা আদায়কারী। তহসিলদারি বি. তহসিলদারের কাজ।