তাণ্ডব

তাণ্ডব [ tāṇḍaba ] বি. ১. তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; ২. পুরুষের নৃত্য; ৩. উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); ৪. (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। তাণ্ডবলীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ।

তাণ্ডবলীলা

তাণ্ডবলীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ।

তাড়াহুড়ো

তাড়াহুড়া, [ tāḍā-huḍā, ] (কথ্য) তাড়াহুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]।

তাৎকালিক

তাত্কালিক [ tāt-kālika ] বিণ. ১. সেই সময়ের, তত্কালীন (তাত্কালিক অবস্হা); ২. সমসাময়িক। [সং. তত্কাল + ইক]।

তাজিম করা

তাজিম করা ক্রি. সম্মান দেখানো (তিনি ঘরে ঢোকামাত্র সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে তাজিম করল)।

তাজিম

তাজিম [ tājima ] বি. সম্মান, মর্যাদা, সম্ভ্রম। [আ. তাজীম]। তাজিম করা ক্রি. সম্মান দেখানো (তিনি ঘরে ঢোকামাত্র সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে তাজিম করল)।

তাঞ্জাম

তাঞ্জাম [ tāñjāma ] বি. সুসজ্জিত চতুর্দোলা, শিবিকা বা পালকিবিশেষ। [হি. তাম্জান্]।

তাঞ্চোই

তাঞ্চোই [ tāñcōi ] বি. সূক্ষ্ম কারুকার্যময় শাড়িবিশেষ। [তু. ফা. তন্জেব (তনু শোভনকারী সূক্ষ্ম বস্ত্রবিশেষ)]।

তাজ্জব

তাজ্জব [ tājjaba ] বিণ. ১. অদ্ভুত, বিস্ময়কর (তাজ্জব ব্যাপার); ২. বিস্মিত (তাজ্জব বনে যাওয়া)। ☐ বি. বিস্ময় (তাজ্জবের বিষয়)। [আ. তাআজ্জুব]।

তাজিয়া

তাজিয়া [ tājiẏā ] বি. মহরমের মিছিলে বয়ে নিয়ে যাওয়া হাসান-হোসেনের নকল কবর, গোঁয়ারা। [ফা. তাজিআ-আ. তজিআ]।