ত তড়িত্ তড়িত্ [ taḍit ] বি. বিদ্যুত্। [সং. √ তড়্ + ইত্]। তড়িত্শিখা বি. বিদ্যুতের ঝলক, বিদ্যুতের চমকানি। তড়িতালোক বি. বিদ্যুতের আলো।
ত তেজারত তেজারত [ tējā-rata ] বি. ১. ব্যাবসাবাণিজ্য; ২. সুদের কারবার। [আ. তিজারত্]। তেজারতি বি. সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ, কুসীদবৃত্তি (তেজারতি করে অনেক পয়সা করেছে)। ☐ বিণ. তেজারতসম্বন্ধীয়, সুদের ব্যাবসাবিষয়ক (তেজারতি কারবার)।
ত তেজারতি তেজারতি বি. সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার কাজ, কুসীদবৃত্তি (তেজারতি করে অনেক পয়সা করেছে)। ☐ বিণ. তেজারতসম্বন্ধীয়, সুদের ব্যাবসাবিষয়ক (তেজারতি কারবার)।
ত তুঝ তুঝ [ tujha ] সর্ব. (ব্রজ.) তোমার; তোর (‘মেঘবরণ তুঝ, মেঘজটাজূট’: রবীন্দ্র)। [হি.]। তুঝে সর্ব. তোমাকে; তোকে।
ত তুণ্ড তুণ্ড [ tuṇḍa ] বি. (প্রধানত জীবজন্তুর) মুখ; ওষ্ঠাধর (শুয়োরের তুণ্ড), ঠোঁট বা চঞ্চু। [সং. √ তুণ্ড্ + অ]।
ত তাতানো তাতানো [ tātānō ] বি. ক্রি. ১. গরম করা (কড়াইয়ের তেলটা একটু তাতিয়ে নাও); ২. (আল.) উত্তেজিত করা বা খ্যাপানো (ওকে আর তাতিয়ো না)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [তাত২ দ্র]।
ত তাৎপর্য তাত্পর্য [ tāt-parya ] বি. ১. মর্ম, আসল অর্থ (কথাটির তাত্পর্য বুঝেছ?); ২. গুরুত্ব; ৩. অভিপ্রায়, উদ্দেশ্য; ৪. মনোগত ভাব; ৫. (বিরল) তত্পরতা। [সং. তত্পর + য]।
ত তাৎক্ষণিক তাত্ক্ষণিক [ tāt-kṣaṇika ] বিণ. ১. সেই সময়ের, তত্কালীন; ২. (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]।