তত্
তত্ [ tat ] (তদ্) সর্ব. ১. সে; তিনি; ২. সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। তত্কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। তত্কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। তত্ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। তত্পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। ☐ বিণ. ১. পটু, দক্ষ (কর্মতত্পর); ২. যত্নবান; ৩. উদ্যমী; সচেষ্ট; ৪. সতর্ক। তত্পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। তত্পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. তত্পরায়ণতা। তত্পুরুষ বি. ১. পরমপুরুষ ভগবান; ২. (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে...
তত
তত১ [ tata ] বিণ. বিস্তৃত, ব্যাপ্ত (তু. আতত, সতত)। ☐ বি. তন্তুনির্মিত সেতার বীণা এসরাজ ইত্যাদি বাদ্য (ততযন্ত্র)। [সং. √ তন্ + ত]। তত২ [ tata ] অব্য. বিণ. ১. সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); ২. তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ততক্ষণ ক্রি-বিণ. ১. ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); ২. সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ততহি, ততহিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে (‘ততহি বয়ান পুছন্দ’: বিদ্যা)।