তপ

তপ, তপঃ [ tapa, tapḥ ] (-পস্) বি. কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা, তপস্যা, যোগ, ব্রত (জপ-তপ, তপের গুণ, তপের সাধন)। [সং. √ তপ্ + অস্]। তপঃক্লেশ বি. তপস্যাজনিত কষ্ট। তপঃপ্রভাব, তপোবল বি. তপস্যার শক্তি, তপস্যার জোর, তপস্যার দ্বারা অর্জিত শক্তি। তপতী [ tapatī ] বি. ১. সূর্যপত্নী ছায়া; ২. সূর্যের কন্যা; ৩. তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]।

তপোবল

তপঃপ্রভাব, তপোবল বি. তপস্যার শক্তি, তপস্যার জোর, তপস্যার দ্বারা অর্জিত শক্তি।

তপঃপ্রভাব

তপঃপ্রভাব, তপোবল বি. তপস্যার শক্তি, তপস্যার জোর, তপস্যার দ্বারা অর্জিত শক্তি।

তপতী

তপতী [ tapatī ] বি. ১. সূর্যপত্নী ছায়া; ২. সূর্যের কন্যা; ৩. তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]।

তপনতনয়

তপনতনয় বি. ১. সূর্যের পুত্র; ২. যমরাজ; ৩. শনিদেব; ৪. মহাভারতের কর্ণ।

তপন

তপন [ tapana ] বি. ১. সূর্য (‘প্রখর তপনতাপে’: রবীন্দ্র); ২. গ্রীষ্মকাল। [সং. √ তপ্ + অন]। তপনতনয় বি. ১. সূর্যের পুত্র; ২. যমরাজ; ৩. শনিদেব; ৪. মহাভারতের কর্ণ।

তন্ত্রী

তন্ত্রী১ [ tantrī ] বি. ১. বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার; ২. বীণা। [সং. √ তন্ত্র + ঈ]। তন্ত্রী২ [ tantrī ] (-ন্ত্রিন্) বিণ. ১. তারযুক্ত (তন্ত্রীবাদ্য); ২. কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত (শৈবতন্ত্রী, নব্যতন্ত্রী); ৩. কোনো পন্হা, মতবাদ, নীতি বা প্রণালী মেনে চলে এমন (স্বৈরতন্ত্রী শাসন)। [সং. √ তন্ত্র + ইন্]।

তন্ত্রধারী

তন্ত্রধারক, তন্ত্রধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে।

তন্ত্রধারক

তন্ত্রধারক, তন্ত্রধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে।