তর
-তর1 [ -tara1 ] 1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উত্কর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর); 2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)। [সং. তরপ্-তু. তম]। তর2 [ tara2 ] বিণ. 1 বিভোর, চুর (নেশার তর হওয়া); 2 নেশায় চুর (মদ খেয়ে তর হওয়া)। [ফা. তর্]। তর3 [ tara3 ] বি. বিলম্ব, দেরি (তর সইছে না)। [< সং. ত্বরা-অর্থবিপর্যয়]। তর4, তরো [ tara4, tarō ] বিণ. প্রকারের, ধরনের (এমনতর, কেমনতরো)। [আ. তরহ্]। তরতর, তরবেতর বিণ. নানারকমের, হরেকরকম (‘কত তর-বেতর খেলনা’: ক. ক.)। তর5 [ tara5 ] বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)। [সং. √ তৃ + অ]। তরপণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল। তরস্হান বি. পারের ঘাট, খেয়াঘাট।