তাওয়া
তাওয়া1 [ tāōẏā1 ] বি. 1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু; 2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ; 3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ। [ফা. তাব]। তাওয়া2 [ tāōẏā2 ] ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)। [ফা. তাওয়া]। তাওয়ানো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
তাইরে নাইরে
তাইরে নাইরে [ tāirē nāirē ] বি. অব্য. 1 গানের ধ্বনিবিশেষ; ছড়ায় ব্যবহৃত গানের ধ্বনি (তাইরে নাইরে না); 2 কোনোরকমে কালক্ষেপ (তাইরে নাইরে করে দিন কাটায়)। [দেশি]।
তর্কেতর্কে
তর্কেতর্কে, (কথ্য) তক্কেতক্কে [ tarkē-tarkē, (kathya) takkē-takkē ] ক্রি-বিণ. 1 ওত পেতে, প্রতীক্ষায় (তক্কেতক্কে থাকা); 2 সতর্কভাবে, সাবধানে। [তু. সং. সতর্ক, তর্ক]।
তাই
তাই1 [ tāi1 ] বি. করতালি, হাততালি (‘তাই তাই তাই, মামার বাড়ি যাই’: ছড়া)। [সং. তালি]। তাই3 [ tāi3 ] অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। তাইতে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।
তা
তা2 [ tā2 ] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উত্সাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। তা3 [ tā3 ] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]। তা4 [ tā4 ] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]। তা5 [ tā5 ] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]। তা6 [ tā6 ] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)।