তাক
তাক1 [ tāka1 ] বি. 1 লক্ষ্য, টিপ, তাগ, নিশানা (তিরধনুক নিয়ে তাক করা); 2 আন্দাজ, অনুমান (অন্ধকারে তাক করা); 3 আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি (টিকটিকিটা পোকাটার দিকে তাক করে আছে); 4 বিহ্বলতা, হতবুদ্ধিভাব (বিস্ময়ে তাক লাগা)। [সং. তর্ক]। তাকে তাকে থাকা ক্রি. সুযোগের অপেক্ষায় থাকা, তক্কেতক্কে থাকা। ☐ বি. উক্ত অর্থে। তাক2 [ tāka2 ] বি. থাক; আলমারি দেওয়াল প্রভৃতিতে জিনিসপত্র রাখবার জন্য খাঁজ বা খুপরিবিশেষ; শেলফ, shelf. [আ. তা’ক]। তাক3 [ tāka3 ] সর্ব. (ব্রজ ও প্রা. বাং.) তাকে; তার। [< সং. তত্]।