তাড়াহুড়া
তাড়াহুড়া, [ tāḍ়ā-huḍ়ā, ] (কথ্য) তাড়া-হুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]।
তাড়াতাড়ি
তাড়াতাড়ি [ tāḍ়ā-tāḍ়i ] ক্রি-বিণ. অতিশীঘ্র, দ্রুত; ব্যস্ততার সঙ্গে (তাড়াতাড়ি চলে এসো)। ☐ বি. ব্যস্ততা; শীঘ্রতার প্রয়োজন (কোনো তাড়াতাড়ি নেই)। [বাং. তাড়া3 + তাড়ি (সহচর শব্দ)]।
তাড়া
তাড়া1 [ tāḍ়ā1 ] বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)। [সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]। তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)। তাড়া2 [ tāḍ়ā2 ] ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। ☐ বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। তাড়া3 [ tāḍ়ā3 ] বি. 1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে); 2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই); 3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ...