তাড্যমান

তাড্যমান [ tāḍya-māna ] বিণ. 1 তাড়িত, আহত; 2 (ঢাক-ঢোল ইত্যাদি) বাদিত হচ্ছে এমন (তাড্যমান ঢোলক)। [সং. √ তাড়ি + আন (মান)]।

তাড়ু

তাড়ু1 [ tāḍ়u1 ] বি. ময়রার ব্যবহার্য কাঠের হাতাবিশেষ। [সং. তর্দু]। তাড়ু2 [ tāḍ়u2 ] বি. বিণ. 1 আনাড়ি; 2 (খেলাধুলায়) অসংযতভাবে বা তেড়ে-হেঁকে খেলে এমন (তাড়ু ব্যাট্সম্যান)। [বাং. তাড়া2 + উ]।

তাড়িতী

তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)।

তাড়িতালোক

তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)।

তাড়িতবার্তা

তাড়িতবার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম।

তাড়িতকণা

তাড়িতকণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark.

তাতার

তাতার [ tātāra ] বি. মধ্য এশিয়ার জাতিবিশেষ। [ইং. Tartar < লা. tartarus]।

তাতা

তাতা [ tātā ] ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]।

তাড়িত

তাড়িত1 [ tāḍ়ita1 ] বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। তাড়িত2 [ tāḍ়ita2 ] বিণ. 1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ); 2 বিদ্যুত্সম্বন্ধীয়; 3 বিদ্যুত্ থেকে উত্পন্ন; 4 বিদ্যুত্পূর্ণ; 5 বিদ্যুত্ দ্বারা চালিত। ☐ বি. বিদ্যুত্, তড়িত্। [সং. তড়িত্ + অ]। তাড়িতকণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark. তাড়িতবার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম। তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)।

তাড়িখানা

তাড়িখানা বি. শুঁড়িখানা, দেশি মদ খাবার জায়গা।