তাধিন

তাধিন, তাধিনা [ tādhina, tādhinā ] বি. নৃত্য বা তবলার বোলবিশেষ। [ধ্বন্যা.]।

তাদৃশ

তাদৃশ [ tādṛśa ] বিণ. সেইরূপ, সেইরকম, তেমন (তাদৃশ রূপ, তাদৃশ বিদ্যা)। [সং. তদ্ + √ দৃশ্ + অ]। বিণ. স্ত্রী. তাদৃশী।

তাদর্থ্য

তাদর্থ্য [ tādarthya ] বি. তন্নিমিত্ততা, সেই কারণের বা অর্থের ভাব; সেই উদ্দেশ্য বা প্রয়োজন। [সং. তদর্থ + য]। (তু. ‘তাদর্থ্যে চতুর্থী’)।

তাতাথই

তাতাথই [ tāthi, tāthai-tātā-thai ] তাতা-থৈ এর রূপভেদ।

তাথই

তাথই [ tāthi] তাথৈ এর রূপভেদ।

তাথ্যিক

তাথ্যিক [ tāthyika ] বিণ. 1 তথ্যমূলক, তথ্যসম্বন্ধীয়; 2 তথ্যপ্রধান। [সং. তথ্য + ইক]।

তাত্ত্বিক

তাত্ত্বিক [ tāttbika ] বিণ. 1 তত্ত্বসম্বন্ধীয় (তাত্ত্বিক জ্ঞান); 2 সত্য, বাস্তবানুগ (তাত্ত্বিক প্রভেদ); 3 তত্ত্বীয়, theoretical (তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক আলোচনা)। ☐ বি. তত্ত্বজ্ঞ ব্যক্তি (ভাষাতাত্ত্বিক)। [সং. তত্ত্ব + ইক]।

তাতাল

তাতাল [ tātāla ] বি. লোহার দণ্ডবিশেষ, যা তাতিয়ে রাংঝাল লাগানো হয়। [তাত2 দ্র]।

তাত

তাত1 [ tāta1 ] বি. 1 পিতা; 2 পিতৃব্য, পিতার ভ্রাতা বা পিতৃতুল্য গুরুজন; 3 (বর্ত. বিরল অথবা কেবল কাব্যে) পুত্র বা পুত্রতুল্য ব্যক্তিকে স্নেহসম্ভাষণ। [সং. √ তন্ + ত]। তাত2 [ tāta2 ] বি. 1 উত্তাপ, আঁচ (আগুনের তাত); 2 (আল.) ক্রুদ্ধ মেজাজ। [সং. তপ্ত]।