তানা-না-না
তানা-না-না [ tānā-nā-nā ] বি. 1 সংগীতের প্রারম্ভিক সুরসাধন; 2 (ব্যঙ্গে আল.) কাজ আরম্ভের আড়ম্বর; 3 অযথা কালক্ষেপ (তানা-না-না করে দিন কাটানো)। [দেশি]।
তান
তান [ tāna ] বি. 1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান); 2 সুর (সেতারে তান ধরেছে); 3 সুরেলা ধ্বনি; 4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা। [সং. √ তন্ + অ]। তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া। তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা। তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা।