তাপহারী

তাপহারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী।

তাপহরণ

তাপহরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। ☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ।

তাপহর

তাপহর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. তাপহরা।

তাপমান

তাপমান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার।

তাপত্রয়

তাপত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ।

তাপক

তাপক বিণ. 1 তাপদায়ক; 2 দুঃখদায়ক।

তাপ

তাপ [ tāpa ] বি. 1 উষ্ণতা (‘প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে’: রবীন্দ্র); 2 জ্বর (গায়ের তাপ কমছে না); 3 ক্রোধ, রাগ; 4 দুঃখ, পীড়া (‘পাপে তাপে জীর্ণ’ এ প্রাণ’: রবীন্দ্র)। [সং. √ তপ্ + অ]। তাপক বিণ. 1 তাপদায়ক; 2 দুঃখদায়ক। তাপত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ। তাপপ্রবাহ বিণ. 1 উষ্ণতার স্রোত; 2 প্রখর তাপ। তাপমান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার। তাপহর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. তাপহরা। তাপহরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। ☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ। তাপহারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী।

তান্ত্রিক

তান্ত্রিক [ tāntrika ] বিণ. 1 তন্ত্রশাস্ত্রসম্বন্ধীয়; 2 তন্ত্রশাস্ত্রজ্ঞ; 3 তন্ত্রশাস্ত্রের বিধান অনুসারে সাধনাকারী; 4 তন্ত্রশাস্ত্র অনুযায়ী (তান্ত্রিক সাধনা)। ☐ বি. তন্ত্রশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। [সং. তন্ত্র + ইক]। বি. ̃ তা।