তাপিত

তাপিত [ tāpita ] বিণ. 1 তাপপ্রাপ্ত, উত্তপ্ত; 2 ক্লিষ্ট, সন্তপ্ত, দুঃখিত (‘তাপিত এ প্রাণ’: র. সে)। [সং. √ তপ্ + ণিচ্ + ত]। স্ত্রী. তাপিতা ।

তাপায়ল

তাপায়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল।

তাপানো

তাপানো ক্রি. তপ্ত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

তাপা

তাপা [ tāpā ] ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। ☐ বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। তাপানো ক্রি. তপ্ত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তাপায়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল।

তাপস্য

তাপস্য বি. তাপসের ধর্ম বা আচরণ।

তাপস

তাপস [ tāpasa ] বিণ. তপস্যা করে এমন (তাপসকুমার)। ☐ বি. তপস্বী, মুনি। [সং. তপস্ + অ]। স্ত্রী. তাপসী। তাপসতনু বি. ইঙ্গুদী গাছ। তাপস্য বি. তাপসের ধর্ম বা আচরণ।

তাপনীয়

তাপনীয় বিণ. তাপ প্রয়োগ করতে হবে বা প্রয়োগের যোগ্য এমন; যা তপ্ত করা যায় এমন।

তাপন

তাপন [ tāpana ] বি. 1 তাপজনন; 2 তাপপ্রয়োগ; 3 কামদেবের পঞ্চবাণের অন্যতম; 4 সূর্য। ☐ বিণ. তাপজনক। [সং. √ তপ্ + ণিচ্ + অন]। তাপনীয় বিণ. তাপ প্রয়োগ করতে হবে বা প্রয়োগের যোগ্য এমন; যা তপ্ত করা যায় এমন।