তাম্বূলিক

তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। ☐ বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়।

তামাক টানা

তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা।

তামাক খাওয়া

তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা।

তামাক সাজা

তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা।

তামাকু

তামাক, তামাকু [ tāmāka, tāmāku ] বি. 1 গাছবিশেষ এবং (মাদক হিসাবে ব্যবহৃত) তার পাতা; 2 গুড় ও অন্যান্য মশলা মিশানো তামাকপাতা যার ধোঁয়া পান করে নেশা করা হয়। [স্পে. tabaco > ও তাম্বুকু]। তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা। বড় তামাক (কৌতু.) বি. গাঁজা।

তামাক

তামাতুলসী

তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন।

তামাটে

তামাটে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ।

তামা

তামা [ tāmā ] বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [< পা. তম্ব < সং. তাম্র]। তামাটে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামাতুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন।