তার

তার2 [ tāra2 ] বিণ. (কণ্ঠস্বর বা শব্দ সম্পর্কে) অতি উঁচু ও তীব্র (তারস্বরে চিত্কার)। [সং. √ তৃ + ণিচ্ (=অন্য শব্দকে অতিক্রম করা) + অ]। ☐ বি. (সংগীতে) চড়া সুরের সপ্তক (তারসপ্তকে তাঁর গলা বেশ খোলে)। তারস্বর বি. চড়া স্বর। তার3 [ tāra3 ] বি. 1 তরণ, উত্তরণ, পারগমন; 2 উদ্ধার (‘কে করিবে তার’)। [সং. √ তৃ + অ]। তার4 [ tāra4 ] বি. সুস্বাদ, রস (রান্নার তার)। তারিয়ে তারিয়ে খাওয়া ক্রি. বি. স্বাদ উপভোগ করার জন্য ধীরে ধীরে খাওয়া। [দেশি]। তার5 [ tāra5 ] বি. 1 ধাতুর তৈরি সূত্র বা রজ্জু (তামার তার, টেলিফোনের তার); 2 টেলিগ্রাম (তাড়াতাড়ি তাকে তার করে দাও)। [সং. √ তৃ + অ]। তারঘর বি. টেলিগ্রাফ অফিস। তারবাবু বি. টেলিগ্রাফ অফিসে তারবার্তা গ্রহণ বা প্রেরণে...

তায়

তায় [ tāẏa ] সর্ব. (কাব্যে) 1 তাকে (‘কেমনে ফিরাব তায়’: রবীন্দ্র); 2 তাতে (কী হবে তায়?)। ☐ সমু. অব্য. তাতে আবার, তার উপর (একে রাত্রি, তায় ঝড়)। [বাং. তাহা + 7মীর 1 বচন]।

তাম্রকুট

তাম্রকুট [ tāmra-kuṭa ] বি. তামাক। [অর্বাচীন সং.]। তাম্রকুট সেবন বি. তামাক খাওয়া।

তাম্বূলী

তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। ☐ বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়।

তাম্বূলকরঙ্ক

তাম্বূলকরঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে।

তাম্বূল

তাম্বূল [ tāmbūla ] বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। তাম্বূলকরঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। তাম্বূলরাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। ☐ বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়।

তামিল

তামিল1 [ tāmila1 ] বি. পালন, আমল দেওয়া (হুকুম তামিল)। [আ. তাআমীল্]। তামিল2 [ tāmila2 ] বি. দক্ষিণ ভারতের (প্রধানত তামিলনাড়ুর) ভাষাবিশেষ। [তা.]।

তামামি

তামামি বি. 1 অবসান, সমাপ্তি; 2 শেষ কাজ (সালতামামি)।

তামাম

তামাম [ tāmāma ] বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত, সম্পূর্ণ (তামাম দুনিয়া)। [আ. তমাম]। তামামি বি. 1 অবসান, সমাপ্তি; 2 শেষ কাজ (সালতামামি)।