তারকা

তারকা [ tārakā ] বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 ‘*’ এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি starশব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। তারকায়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। তারকারি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। ☐ বি. রাত্রি।

তারকব্রহ্ম

তারকব্রহ্ম বি. রামনামের মন্ত্রবিশেষ, ওঁ শ্রীরামরাম।

তারিকা

তারিকা স্ত্রী. তারক (উদ্ধারকারী, রক্ষক, পারকর্তা)।

তারক

তারক [ tāraka ] বিণ. উদ্ধারকারী, রক্ষক, পারকর্তা। ☐ বি. 1 উদ্ধারকারী ব্যক্তি; 2 কর্ণধার; 3 ভেলা; 4 নক্ষত্র, তারা (‘গ্রহতারক’: রবীন্দ্র); 5 চোখের তারা; 6 কার্তিকেয়র দ্বারা নিহত অসুরবিশেষ। [সং. √ তৃ + ণিচ্ + অক]। স্ত্রী. তারিকা। তারকনাথ বি. শিব। তারকব্রহ্ম বি. রামনামের মন্ত্রবিশেষ, ওঁ শ্রীরামরাম।

তারবাবু

তারবাবু বি. টেলিগ্রাফ অফিসে তারবার্তা গ্রহণ বা প্রেরণে নিযুক্ত কর্মচারী।