ত তারতম্য তারতম্য [ tāra-tamya ] বি. ১. ইতরবিশেষ, কম-বেশি, ন্যূনাধিক্য (হিসাবে তারতম্য হয়েছে); 2 পার্থক্য, তফাত। [সং. তরতম + য]।
ত তারণ তারণ [ tāraṇa ] বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। ☐ বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়।
ত তারকায়িত তারকায়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত।