তিতা

তিতা2 [ titā2 ] ক্রি. 1 ভিজে যাওয়া, সিক্ত হওয়া (ভিজেতিতে এসেছি; ‘আঙিনার কোণে তিতিছে বঁধুয়া’: চণ্ডী; ‘তিতি অশ্রুনীরে’: মধু.); 2তেতো হওয়া (‘তিতায় তিতিল দে’: চণ্ডী)। ☐ বিণ. সিক্ত, ভিজে (‘স্নানাস্তে তিতা বস্ত্র এড়িলেন’: চৈ. চ.)। [< সং. √ তিমিত + বাং. আ]। তিতানো ক্রি. বি. সিক্ত করা, ভিজানো; (আল.) (সম্পর্ক) তিক্ত করা (সম্পর্ক তিতিয়ে ফেলা)।

তুড়িংবিড়িং

তুড়িং-বিড়িং [ tuḍ়i-mbiḍ়i ] বি. (ফড়িঙের মতো) হঠাত্ হঠাত্ লাফিয়ে ওঠার ভাব; বারবার লাফানো বা অত্যন্ত চঞ্চলতা প্রকাশের ভাব। [দেশি]।

তিঙন্ত

তিঙন্ত বিণ. অস্তে তিঙ্ অর্থাত্ ক্রিয়াবিভক্তিযুক্ত (তিঙন্ত-প্রকরণ)। [তিঙ্ + অন্ত]।

তিঙ

তিঙ (তিঙ্) [ tiṅ ] বি. (ব্যাক.) সংস্কৃত ব্যাকরণের 18টি ক্রিয়াবিভক্তি। [সং.]। তিঙন্ত বিণ. অস্তে তিঙ্ অর্থাত্ ক্রিয়াবিভক্তিযুক্ত (তিঙন্ত-প্রকরণ)। [তিঙ্ + অন্ত]।

তাহার

তাহার বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের।

তাহাদের

তাহাদিগকে, তাহাদের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)।

তাহাকে

তাহাকে, (পদ্যে) তাহারে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে।

তাহাই

তাহাই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই।

তাহা

তাহা [ tāhā ] সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। তাহাই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। তাহাকে, (পদ্যে) তাহারে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। তাহাতে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। ☐ সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। তাহাদিগকে, তাহাদের সর্ব....

তাস্কর্য

তাস্কর্য [ tāskarya ] বি. তস্করের বা চোরের কাজ বা বৃত্তি, চৌর্য, চুরি। [সং. তস্কর + য]।