তিথি
তিথি [ tithi ] বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিত ও সীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)। [সং. তত্ + ইথি]। তিথিকৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য। তিথিক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা। তিথিপালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা।
তাহাতে
তাহাতে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। ☐ সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)।