তুড়ি

তুড়ি [ tuḍ়i ] বি. বুড়ো আঙুলের সঙ্গে মধ্যমা বা অনামিকার সংযোগে কৃত শব্দ। [দেশি]। তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া। তুড়ি মারা ক্রি. বি. (আল.) তুচ্ছজ্ঞান করা, অগ্রাহ্য করা। তুড়িলাফ বি. স্ফূর্তির বশে হঠাত্-তিড়িং লাফ।

তোড়া

তোড়া1 [ tōḍ়ā1 ] বি. 1 থলি (টাকার তোড়া); 2 গোছা, তাড়া, স্তবক (ফুলের তোড়া); 3 পায়ের অলংকারবিশেষ। [আ. তুর্রাহ]। তুড়া2, তোড়া2 [ tuḍ়ā2, tōḍ়ā ] ক্রি. 1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে); 2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]। তোড়া2, তোড়ানো [ tōḍ়ā2, tōḍ়ānō ] যথাক্রমে তুড়া1 2 ও তুড়ানো -র চলিত রূপ।  

তুড়ানো

তুড়ানো ক্রি. তুড়া বা তোড়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

তুচ্ছতাচ্ছল্য

তুচ্ছতাচ্ছিল্য, তুচ্ছতাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা।

তুচ্ছতাচ্ছিল্য

তুচ্ছতাচ্ছিল্য, তুচ্ছতাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা।

তুচ্ছ

তুচ্ছ [ tuccha ] বিণ. 1 গুরুত্বহীন, অকিঞ্চিত্কর (তুচ্ছ বিষয়); 2 অত্যল্প, অতি সামান্য (এই তুচ্ছ টাকার জন্য এত ঝগড়া?); 3 নগণ্য, হেয় (তিনি মোটেই তুচ্ছ লোক নন); 4 অসার (জগত্সংসারকে তুচ্ছ জ্ঞান করা)। [সং. তুদ্ + ছ]। বি. তুচ্ছতা। তুচ্ছতাচ্ছিল্য, তুচ্ছতাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা।

তুঙ্গী

তুঙ্গী (-ঙ্গিন্) বিণ. (আল.) উঁচুতে অবস্হিত (‘তুঙ্গী গ্রহেরা হবে বাসরের প্রহরী’: সু. দ; ‘তুঙ্গী মেঘ শুভ্রকেশ’: বিষ্ণু)।

তুঙ্গ

তুঙ্গ [ tuṅga ] বিণ. উঁচু, উন্নত (তুঙ্গশৃঙ্গ, তুঙ্গনাসিকা)। তু. উত্তুঙ্গ। ☐ বি. 1 সর্বোচ্চ স্হান বা শেষ সীমা (অসন্তোষ তুঙ্গে উঠেছে); 2 (জ্যোতিষ.) রাশিচক্র উঁচু স্হানে অবস্হিত গ্রহ (তুঙ্গে বৃহস্পতি)। [সং. √ তুন্জ্ + অ]। তুঙ্গী (-ঙ্গিন্) বিণ. (আল.) উঁচুতে অবস্হিত (‘তুঙ্গী গ্রহেরা হবে বাসরের প্রহরী’: সু. দ; ‘তুঙ্গী মেঘ শুভ্রকেশ’: বিষ্ণু)।

তুখোড়

তুখড়, তুখোড় [ tukhaḍ়, tukhōḍ় ] বিণ. 1 চালাকচতুর (তুখো়ড় ছেলে); 2 ওস্তাদ, দক্ষ, নিপুণ। [সং. তীক্ষ্ণ?]।