ত ত্র্যঙ্ক ত্র্যঙ্ক [ tryaṅka ] বিণ. (নাটকাদি সম্পর্কে) তিন অঙ্কবিশিষ্ট (ত্র্যঙ্ক নাটক)। [সং. ত্রি + অঙ্ক]।
ত ত্র্যহস্পর্শ ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।
ত ত্র্যহ ত্র্যহ [ tryaha ] বি. তিন দিনের সমষ্টি। [সং. ত্রি + অহন্]। ত্র্যহস্পর্শ বি. এক দিনে তিন তিথির বা এক তিথিতে তিন দিনের মিলন, সাধারণত অশুভ তিথি বলে বিদিত (‘জন্ম মোদের ত্র্যহস্পর্শে সকল অনাসৃষ্টি’: রবীন্দ্র)।
ত তড়কা তড়কা [ taḍkā ] বি. ১. শিশুদের অঙ্গ-আক্ষেপমূলক রোগবিশেষ, শিশুদের খিঁচুনি রোগবিশেষ; ২. ধনুষ্টংকার রোগ। [তু. হি. তড়কনা]।