ত তড়িদ্-দ্বার তড়িদ্-দ্বার [ taḍid-dbāra ] বি. বৈদ্যুতিক তারের উভয় প্রান্ত, electrode (বি. প.)। [সং. তড়িত্ + দ্বার]।
ত তদন্তর্বর্তী তদন্তর্বর্তী [ tadantarbartī ] (-র্তিন্) বিণ. তার ভিতরে; (সাধারণত) দুটি ঘটনা বা সময়ের মধ্যবর্তী। [সং. তদ্ + অন্তর্বর্তিন্]।
ত তদন্তর তদন্তর [ tadantara ] ক্রি-বিণ. তারপর (তদন্তর বহুদিন তাহাদের সাক্ষাত্ হয় নাই)। [সং. তদ্ + অন্তর]।
ত তড়িন্ময় তড়িন্ময় [ taḍinmaẏa ] বিণ. বিদ্যুত্পূর্ণ, যাতে বিদ্যুত্ আছে এমন (তড়িন্ময় তার)। [সং. তড়িত্ + ময়]।
ত তড়িদ্-বীক্ষণ তড়িদ্-বীক্ষণ [ taḍid-bīkṣaṇa ] বি. যে যন্ত্রে তড়িত্প্রবাহ ধরা পড়ে। [সং. তড়িত্ + বীক্ষণ]।
ত তড়িচ্চুম্বক তড়িচ্চুম্বক [ taḍiccumbaka ] বি. তড়িত্প্রবাহের দ্বারা চৌম্বকশক্তি দান করা হয়েছে এমন লৌহখণ্ড, electromagnet (বি. প.)। [সং. তড়িত্ + চুম্বক]।
ত তড়িঘড়ি তড়িঘড়ি [ taḍi-ghaḍi ] ক্রি-বিণ. তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, তত্ক্ষণাত্, একটুও দেরি না করে; ব্যস্তসমস্ত হয়ে (খবর পেয়েই তড়িঘড়ি ছুটে এসেছি)। [দেশি]।
ত তোলাপাড়া তোলাপাড়া [ tōlā-pāḍ়ā ] বি. বারংবার চিন্তা, বারংবার এবং নানাভাবে চিন্তা ও বিচার (ব্যাপারটা নিয়ে খুব তোলাপাড়া করছে)। [বাং. তোলা৩ + পাড়া (দ্ব.)]।