ত তপোমূর্তি তপোমূর্তি [ tapō-mūrti ] বি. ১. তপস্যা বা ধ্যানই যাঁর মূর্তি অর্থাত্ পরমেশ্বর; ২. তপস্বী। [সং. তপঃ + মূর্তি]।
ত তপোময় তপোময় [ tapō-maẏa ] বি. ঈশ্বর, পরমেশ্বর। ☐ বিণ. ১. তপস্যাপ্রধান, তপস্যাযুক্ত; ২. তপস্যায় নিরত বা মগ্ন। [সং. তপঃ (তপস্) + ময়]।
ত তবিয়ত তবিয়ত [ tabiẏata ] বি. ১. স্বাস্হ্য, শারীরিক অবস্হা (আজ তাঁর তবিয়ত ঠিক নেই); ২. মেজাজ। [আ. তবীঅত্]।
ত তপোভঙ্গ তপোভঙ্গ [ tapō-bhaṅga ] বি. ১. তপস্যায় বাধা বা বিঘ্ন; ২. তপস্যা বা ধ্যানের অবসান। [সং. তপঃ (তপস্) + ভঙ্গ]।
ত তপোবন তপোবন [ tapō-bana ] বি. মুনিঋষিদের তপস্যার সহায়ক নির্জন ও শান্ত বন; মুনিঋষিদের আশ্রম। [সং. তপঃ (তপস্) + বন]।
ত তপোনিধি তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।
ত তপোধন তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।