ত তথি তথি [ tathi ] অব্য. (প্রা. বাং.) ১. সেখানে; ২. তাতে; ৩. ও, অপিচ (‘গোবিন্দদাস তথি পূরল ইহ রস ওর’: গো. দা.). [সং. তথা + বাং. ই]।
ত তড়িল্লেখা তড়িল্লেখা [ taḍillēkhā ] বি. রেখার মতো বিদ্যুত্, রেখার আকৃতিযুক্ত বিদ্যুত্। [সং. তড়িত্ + লেখা]।
ত তকতক তকতক [ taka-taka ] বি. পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব বা অবস্হা (ঘরদোর তকতক করছে)। [ধ্বন্যা.]। তকতকে বিণ. পরিষ্কার-প রিচ্ছন্ন ও উজ্জ্বল; ঝকঝক করছে এমন; নির্মল ও উজ্জ্বল।
ত তরাই তরাই [ tarāi ] বি. পর্বতের নীচের বা পাদদেশের জঙ্গলপূর্ণ ও সচরাচর স্যাঁতসেঁতে অঞ্চল। [হি. তরাঈ]।