তটস্হ
তটস্হ১ [ taṭasha ] বিণ. ১. ব্যস্তসমস্ত, শশব্যস্ত; ২. বিচলিত (ভয়ে তটস্হ)। [তু. সং. ত্রস্ত]। তটস্হ২ [ taṭasha ] বিণ. ১. তীরে অবস্হিত, তীরস্হ (নদীতটস্হ গাছপালা) ২. সমীপস্হ; ৩. নিরপেক্ষ; ৪. উদাসীন, নির্লিপ্ত (‘তটস্হ হইয়া বিচারিলে আছে তরতম’: চৈ. চ.)। [সং. তট + √ স্হা + অ]। তটস্হ লক্ষণ (দর্শ.) ব্রহ্মের জগত্সৃষ্টিরূপ বাহ্যলক্ষণ। তটস্হ শক্তি (দর্শ.) ভগবান যে শক্তিবলে জীব সৃষ্টি করেন, জীবশক্তি।