তড়বড়ানি

তড়বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)।

তদবস্হ

তদবস্হ [ tadabasha ] বিণ. সেই অবস্হাপ্রাপ্ত; সেই অবস্হায় অবস্হিত। [সং. তদ্ + অবস্হা (সমাসান্ত)]। তদবস্হা বি. সেই অবস্হা (তদবস্হায় কীই বা করা যেতে পারে?)।

তদনন্তর

তদনন্তর [ tadanantara ] ক্রি-বিণ. তারপর, অতঃপর। [সং. তদ্ + অনন্তর]।

তড়বড়

তড়বড় [ taḍ-baḍ ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়বড়া, তড়বড়ানো ক্রি. তড়বড় করা। ☐ বি. উক্ত অর্থে। তড়বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়বড়ে বিণ. তড়বড় করে এমন।

তড়পানো

তড়পানো [ taḍpānō ] ক্রি-বি. ১. লাফানো; ২. আস্ফালন করা (যতই তড়পাও, আমি ভয় পাচ্ছি না); ৩. ক্রোধে বা উত্তেজনায় অস্হিরতা প্রকাশ করা। [হি. তড়পনা]।

তখতনামা

তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।

তক্তনামা

তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।

তকতনামা

তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।

তটস্হ শক্তি

তটস্হ শক্তি (দর্শ.) ভগবান যে শক্তিবলে জীব সৃষ্টি করেন, জীবশক্তি।