ত তন্দ্রিত তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।
ত তন্দ্রালু তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।
ত তন্দ্রা তন্দ্রা [ tandrā ] বি. নিদ্রার আবেশ, পাতলা বা হালকা ঘুম। [সং. √ তন্দ্র + অ + আ]। তন্দ্রাবেশ বি. ঘুমের ঝোঁক। তন্দ্রালু, তন্দ্রিত বিণ. ১. ঘুমাতে চায় এমন; ২. ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; ৩. আলস্যযুক্ত।
ত তদ্ব্যতীত তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত [ tadbyatirikta, tadbyatīta ] বিণ. তদ্ভিন্ন, তা ছাড়া, তার অতিরিক্ত (আমি তদ্ব্যতিরিক্ত কাউকে জানি না; তদ্ব্যতীত বিষয়ে তাঁর জ্ঞান নাই)। ☐ ক্রি-বিণ. তা ছাড়া, তদ্ব্যতিরেকে (তিনি তদ্ব্যতিরিক্ত জানেন না)। [সং. তদ্ + বি + অতিরিক্ত, + অতীত]।
ত তদ্ভাব তদ্ভাব [ tadbhāba ] বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্হা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাবভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ।
ত তদুপলক্ষ্যে তদুপলক্ষে, তদুপলক্ষ্যে [ tadupalakṣē, tadupalakṣyē ] ক্রি-বিণ. সেই প্রয়োজনে, সেই উদ্দেশ্যে। [সং. তদ্ + উপলক্ষ্য + বাং. এ বিভক্তি]।
ত তদুপলক্ষে তদুপলক্ষে, তদুপলক্ষ্যে [ tadupalakṣē, tadupalakṣyē ] ক্রি-বিণ. সেই প্রয়োজনে, সেই উদ্দেশ্যে। [সং. তদ্ + উপলক্ষ্য + বাং. এ বিভক্তি]।