তারল

তারল [ tārala ] বিণ. লম্পট, দুশ্চরিত্র। [সং. তরল + অ (স্বার্থে)]।

তাম্রাশ্ম

তাম্রাশ্ম [ tāmrāśma ] (-শ্মন্) বি. পদ্মরাগমণি। [সং. তাম্র + অশ্মন্ (=প্রস্তর)]।

তায়দাদ

তায়দাদ [ tāẏa-dāda ] বি. জমির চৌহদ্দি অর্থাত্ চতুঃসীমার বিবরণ। [আ. তাদাদ্]।

তামাশা

তামাশা [ tāmāśā ] বি. ১. পরিহাস, ঠাট্টা, কৌতুক, মজা (তার সঙ্গে একটু তামাশা করেছি); ২. খেলা, বাজি। [আ. তমাশা]।

তামাদি

তামাদি [ tāmādi ] বি. কিছু সম্পর্কে দাবি করার নির্দিষ্ট সময় উতরে যাওয়া। ☐ বিণ. দাবি করার নির্দিষ্ট সময়ে উতরে গেছে এমন, time-barred (তামাদি, দলিল, তামাদি হয়ে যাওয়া)। [আ. তমাদি]।

তাবত্

তাবত্ [ tābat ] বিণ. ১. সমুদয় (একথা তাবত্ লোকে জানে); ২. তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)। ☐ অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)। ☐ সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)। [সং. তদ্ + বত্]।

তাফতা

তাফতা [ tāphatā ] বি. ১. রেশম ও পশম মিশিয়ে তৈরি শীতবস্ত্রবিশেষ; ২. গাঢ় রঙের রেশমবস্ত্রবিশেষ, চেলিবস্ত্র। [ফা. তফ্তহ্]।

তাপ্পি

তাপ্পি [ tāppi ] বি. ১. ছেঁড়া কাপড় ইত্যাদি সংস্কারের জন্য বাঁধা পটি, তালি (তাপ্পি-মারা মশারি); ২. (অশোভন) ধাপ্পা, গুলপট্টি। [বাং তু. সং. তল্লিকা]।

তাবাস

তাবাস [ tābāsa ] বি. অন্বেষণ, খোঁজ (তত্ত্বতাবাস)। [আ. তফহ্হ্রস]।

তাবিজ

তাবিজ [ tābija ] বি. ১. বাহুর অলংকারবিশেষ; ২. মাদুলি, কবচ। [আ. তবীজ]।