তালু

তালু [ tālu ] বি. টাকরা, মুখগহ্বরের ঊর্ধ্বভাগ, palate. [সং. √ তৃ + ল + উ]।

তালিম

তালিম [ tālima ] বি. ১. শিক্ষা ও উপদেশ; শিক্ষণ; ২. অনুশীলন, কোনো বিদ্যার চর্চা বা নিয়মিত অভ্যাস (গানের তালিম)। [আ. তাআলীম্]।

তালিকা

তালিকা [ tālikā ] বি. নির্ঘণ্ট, ফর্দ, list (বইয়ের তালিকা)। [আ. তালিকহ্; তু. ফা. তালিক্]।

তার্পিন

তার্পিন [ tārpina ] বি. সরল বা চির জাতীয় বৃক্ষের নির্যাসে প্রস্তুত তেলবিশেষ। [ইং. turpentine]।

তার্কিক

তার্কিক [ tārkika ] বি. বিণ. ১. তর্কশাস্ত্রে পণ্ডিত, নৈয়ায়িক; ২. তর্কপ্রিয়; ৩. তর্কে পটু। [সং. তর্ক + ইক]।

তারানা

তারানা [ tārānā ] বি. খেয়াল-ধ্রূপদাদি উচ্চাঙ্গ সংগীতের নোম, তোম ইত্যাদি বোলযুক্ত রূপবিশেষ। [হি. তরানা]।

তারিফ

তারিফ [ tāripha ] বি. ১. প্রশংসা, বাহবা (তারিফ করার মতো কাজ); ২. বাহাদুরি, কৃতিত্ব। [আ. তরীফ্]।

তারিণী

তারিণী [ tāriṇī ] বিণ. (স্ত্রী.) ত্রাণকারিণী, তারিকা। ☐ বি. (স্ত্রী.) দুর্গা। [সং. √ তৃ + ণিচ্ + ইন্ + ঈ]।

তারিখ

তারিখ [ tārikha ] বি. মাসের দিনসংখ্যা, দিনাঙ্ক (শ্রাবণের ১ তারিখ)। [আ. তারীখ]।

তারল্য

তারল্য [ tāralya ] বি. ১. তরল অবস্থা, তরলতা; ২. চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); ৩. দৃঢ়তার অভাব। [সং. তরল + য]।