তিতির

তিতির [ titira ] বি. মুরগিজাতীয় পাখিবিশেষ, partridge. [সং. তিত্তির]।

তিব্বতি

তিব্বতি [ tibbati ] বিণ. তিব্বতদেশ সম্বন্ধীয়। ☐ বি. তিব্বতের লোক বা ভাষা। [তিব্বত + বাং. ই]।

তিপ্পান্ন

তিপ্পান্ন [ tippānna ] বি. বিণ. ৫৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিপঞ্চাশ > প্রাকৃ. তেবণ্ণা]।

তিথ্যমৃতযোগ

তিথ্যমৃতযোগ [ tithyamṛta-yōga ] বি. হিন্দু জ্যোতিষমতে শুভক্ষণবিশেষ। [সং. তিথি + অমৃতযোগ]।

তিত্তির

তিত্তির [ tittira ] বি. তিতির পাখি। [সং. তিত্তি (ধ্বন্যা.) + √ র (শব্দ করা) + অ]।

তিতীর্ষু

তিতীর্ষু [ titīrṣu ] বিণ. পার হতে বা ত্রাণ লাভ করতে ইচ্ছুক এমন। [সং. √ তৃ + সন্ + উ]।

তিগ্নাংশু

তিগ্মরশ্মি, তিগ্নাংশু বি. ১. সূর্য; ২. প্রখর রৌদ্র।

তিগ্মরশ্মি

তিগ্মরশ্মি, তিগ্নাংশু বি. ১. সূর্য; ২. প্রখর রৌদ্র।

তিগ্ম

তিগ্ম [ tigma ] বিণ. ১. তীব্র, তীক্ষ্ণ; উগ্র; ২. দাহজনক। [সং. √ তিজ্ + ম]। তিগ্মরশ্মি, তিগ্নাংশু বি. ১. সূর্য; ২. প্রখর রৌদ্র।

তাহে

তাহে [ tāhē ] সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার (‘একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। ☐ সর্ব. (কাব্যে) ১. তাকে; ২. তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা (< সং. তদ্) + এ]।