তুরুক

তুরুক [ turuka ] অব্য. বিণ. তত্ক্ষণাত্, সঙ্গে সঙ্গে, চটপট, তাত্ক্ষণিক (তুরুক জবাব)। [তু. ফা. তুর্কি]।

তুরি

তুরি [ turi ] বি. ১. তাঁতের মাকু; ২. রণশিঙা। [সং. √ তুল্ + ই; √ তুর্ + ই]।

তুরস্কমণি

তুরস্কমণি [ turaska-maṇi ] বি. উপরত্নবিশেষ, ফিরোজা, নীলকান্তমণি, turquoise. [সং. তুরস্ক + মণি]।

তিলি

তিলি [ tili ] বি. নবশাখ-এর অন্তর্গত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি, তু. সং. তিল + বাং. ই]।

তিলকশ্যাম

তিলকশ্যাম [ tilaka-śyāma ] বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + শ্যাম]।

তিলককামোদ

তিলককামোদ [ tilaka-kāmōda ] বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + কামোদ]।

তিয়াত্তর

তিয়াত্তর [ tiẏāttara ] বি. বিণ. ৭৩ সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তেহত্তইড় < সং. ত্রিসপ্ততি]।

তিমিত

তিমিত [ timita ] বিণ. ১. সিক্ত, ভেজা; ২. নিশ্চল, স্হির; ৩. স্হিমিত, প্রায় নিভে আসছে এমন (তিমিত আলো)। [সং. √ তিম্ + ত]।

তিমিঙ্গিল

তিমিঙ্গিল [ timiṅgila ] বি. তিমিকেও গিলে ফেলতে পারে এমন অতিকায় (কাল্পনিক) পৌরাণিক জন্তুবিশেষ। [সং. তিমি + √ গিল্ + অ মুমাগম]।

তিমি

তিমি [ timi ] বি. বিরাটকায় মত্স্যাকার স্তন্যপায়ী সামুদ্রিক জন্তুবিশেষ, whale. [সং. √ তম্ + ই, ত > তি]।