তরল
তরল [ tarala ] বিণ. ১. পাতলা, জলের মতো দ্রব. গলিত (তরল পদার্থ); ২. বিগলিত, আর্দ্র (দয়ায় মন তরল হওয়া); ৩. চঞ্চল, অস্হির (তরলমতি); ৪. কম্পমান। [সং. √ তৃ + অল]। বিণ. স্ত্রী. তরলা। তরলতা, তরলত্ব, তারল্য বি. তরলভাব, তরলের অবস্হা। তরললোচনা বি. চঞ্চলনয়না নারী। তরলিত বিণ. বিগলিত; কম্পিত (‘তরলিতরত্নহারা’: ব. চ.)। তরলীকৃত বিণ. তরল করা হয়েছে এমন, গলানো।