ত তলতল তলতল [ tala-tala ] বি. খুব নরম বা প্রায় গলিত অবস্হা (তলতল করছে)। [দেশি]। তলতলে বিণ. অত্যন্ত নরম, প্রায় গলিত (আমগুলো পেকে তলতলে হয়ে গেছে)।
ত তলগড় তলগড় [ tala-gaḍ় ] বি. (বর্ত. বিরল) তলে তলে বা গোপনে টাকার জোগাড়। ☐ বিণ. গড়িয়ে তলায় বা পেটের মধ্যে গেছে এমন (‘একবার মুখে দিয়ে দেখুন-কি বড়িয়া হয়েছে? এদিকে ছ’খানা তলগড়’: কেদার)। [তু. তল + গড়া]।
ত তরে তরে [ tarē ] অব্য. (অনুসর্গ) (কাব্যে) জন্য, নিমিত্ত (‘সকলের তরে সকলে আমরা’: কামিনী.)। [< সং. অন্তরে?]।
ত তরিবত তরিবত [ tari-bata ] বি. ১. আদবকায়দা, ভদ্রতা ও সৌজন্যের রীতিনীতি; ২. উপদেশ, শিক্ষা (বাবা-মা কি কোনো তরিবতই শেখাননি?)। [ফা. তরবীয়ত্]।
ত তরিত্র তরিত্র [ taritra ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়, অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি; ২. নৌরক্ষক। [সং. √ তৃ + ত্র]।