তলানি

তলানি [ talāni ] বি. ১. তরল পদার্থের যে অংশ থিতিয়ে নীচে পড়ে (চায়ের তলানি); ২. গাদ, কাইট। [সং. তল + বাং. আনি]।

তলাতল

তলাতল [ talātala ] বি. পুরাণে বর্ণিত সপ্তপাতালের অন্যতম। [সং. তল + অতল]।

তলাগুছি

তলাগুছি [ talā-guchi ] বি. (আঞ্চ.) সাহায্য, সহায়তা (পিছনে থেকে তলাগুছি দেওয়া)। [বাং. তলা (নীচে, তলায়) + গুছি (মদত, সাহায্য)]।

তলা

তলা [ talā ] বি. ১. নিম্নদেশ, তলদেশ (পায়ের তলা); ২. মূলদেশ (গাছতলা); ৩. কাছের পূজার জায়গা (কালীতলা, মনসাতলা); ৪. অঞ্চল (নিমতলা, রথতলা); ৫. দালানবাড়ির পরিচ্ছেদ বা উচ্চতার ভাগ (চারতলা)। [সং. তল + বাং. আ]।

তলাও

তলাও [ talāō ] বি. পুকুর। [হি. তালাও]।

তলবার

তলবার [ talabāra ] বি. তলোয়ার। [হি. < সং. তরবারি]।

তলবি

তলবি বিণ. আহ্বানসূচক, হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত (তলবি চিঠি)।

তলবানা

তলবানা বি. মামলার সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ বা তার খরচা।

তলব

তলব [ talaba ] বি. ১. ডেকে পাঠানো, হাজির হওয়ার জন্য হুকুম; আহ্বান (হুজুর আপনাকে তলব করেছেন, কৈফিয়ত তলব করা হয়েছে); ২. বেতন (এখনও গত মাসের তলব পাইনি)। [আ. তলব্]। তলবানা বি. মামলার সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ বা তার খরচা। তলবি বিণ. আহ্বানসূচক, হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত (তলবি চিঠি)।

তলদা

তলতা, তলদা [ talatā, taladā ] বি. সরু, নরম ও ফাঁপা বাঁশবিশেষ। [দেশি]।