তসবির

তসবির [ tasa-bira ] বি. ছবি, প্রতিকৃতি। [আ. তস্বীর়]।

তসবি

তসবি [ tasabi ] বি. মুসলমানদের জপমালা। [আ. তস্বীহ্]।

তল্লাশি

তল্লাশি বিণ. ১. অনুসন্ধানের অধিকারসংক্রান্ত; ২. অনুসন্ধানসংক্রান্ত (তল্লাশি চালিয়ে যাচ্ছে)।

তল্লাট

তল্লাট [ tallāṭa ] বি. অঞ্চল, প্রদেশ (এ তল্লাটে তাকে আর পাবে না)। [দেশি]।

তল্লাশ

তল্লাশ [ tallāśa ] বি. খোঁজ; অনুসন্ধান। [আ. তলাশ]। তল্লাশি বিণ. ১. অনুসন্ধানের অধিকারসংক্রান্ত; ২. অনুসন্ধানসংক্রান্ত (তল্লাশি চালিয়ে যাচ্ছে)।

তশতরি

তশতরি [ taśa-tari ] বি. ছোট রেকাব বা ডিশ, পিরিচ। [ফা. তশ্ত্]।

তল্প

তল্প [ talpa ] (বিরল) বি. ১. শয্যা, বিছানা; ২. খাট-পালঙ্ক। [সং. √ তল্ + প]।

তলিত

তলিত [ talita ] বিণ. তেল বা ঘিয়ে ভাজা, ভাজা (‘বড় বড় ইছা মাছ করিল তলিত’: বি. গু.)। [হি. তলনা = (ভাজা)]।

তলি

তলি [ tali ] বি. উপকণ্ঠ, প্রান্ত (শহরতলি), suburb. [সং. স্হলী]।

তলাভিঘাত

তলাভিঘাত [ talābhi-ghāta ] বি. চপেটাঘাত, চড়, তল বা করতলের আঘাত। [সং. তল + অভিঘাত]।