তহমত

তহমত [ taha-mata ] বি. অপবাদ; মিথ্যা অপবাদ। [আ. তহ্মত্]। তহমতি বি. অপরাধী, আসামি।

তহরি

তহরি [ tahari ] বি. ১. (প্রধানত দলিল বা চিঠিপত্রাদি) লেখার পারিশ্রমিক; ২. জমিদারের কর্মচারীরা প্রজাদের কাছ থেকে খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করে; ৩. দোকানদার খরিদ্দারের ভৃত্যকে যে অর্থ বকশিশ দেয়। [আ. তহ্রীব]।

তস্য

তস্য [ tasya ] সর্ব. (বর্ত. কেবল আদালতের ভাষায়) তার (‘তস্য ওয়ারিশানগণ’: সু. রা.)। [সং. তদ্ (৬.ষ্ঠী)]।

তস্কর

তস্কর [ taskara ] বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। তস্করতা বি. তস্করের বৃত্তি; চুরি।

তসলিম

তসলিম [ tasa-lima ] বি. মুসলমানি প্রথায় অভিবাদনবিশেষ, সলাম, নমস্কার (বাদশাকে তসলিম করল)। [আ. তস্লীম]। তসলিমাত — অনেক অনেক সালাম।

তসলা

তসলা [ tasalā ] বি. ১. চওড়া মুখবিশিষ্ট পিতলের বা মাটির হাঁড়িবিশেষ, হাঁড়িজাতীয় রন্ধনপাত্রবিশেষ, বোকনো; ২. দরজার খিল বা হুড়কো। [হি.]।

তসরিফ

তসরিফ [ tasa-ripha ] বি. ১. সম্ভ্রমসূচক উক্তিবিশেষ; ২. মনের উদারতা। [আ. তস্রীফ্]।