তুরন্ত

তুরন্ত [ turanta ] ক্রি-বিণ. অতি দ্রুত, তাড়াতাড়ি (তুরন্ত চলে এসো)। [হি. তুরন্ত্]।

তুয়া

তুয়া [ tuẏā ] সর্ব. (ব্রজ. প্রা. বাং.) ১. তুমি (‘নিপট কপট তুয়া শ্যাম’: অ. দ.); ২. তোমাকে (‘জীবনে মরণে তুয়া পাব’: চণ্ডী.); ৩. তোমার (‘তুয়া অনুরূপ’ এক পট লিখিয়া’: যদু)। [সং. ত্বম্, তব]।

তুমুল

তুমুল [ tumula ] বিণ. ঘোরতর, প্রবল (তুমুল যুদ্ধ, তুমুল ঝড়, তুমুল কাণ্ড)। ☐ বি. ভীষণ ঝগড়াঝাঁটি (দুজনে সেদিন তুমুল হয়ে গেছে)। [সং. √ তু (গতি বা বৃদ্ধি অর্থে) + মুল, মতান্তরে, √ তম্ + উল (উলচ্)]।

তুর্য

তুরীয়, তুর্য [ turīẏa, turya ] বিণ. ১. চতুর্থ; ২. চরমোত্কর্ষপ্রাপ্ত; ৩. মায়ার অতীত (তুরীয় অবস্হা)। ☐ বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]।

তুরীয়

তুরীয়, তুর্য [ turīẏa, turya ] বিণ. ১. চতুর্থ; ২. চরমোত্কর্ষপ্রাপ্ত; ৩. মায়ার অতীত (তুরীয় অবস্হা)। ☐ বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]। তুরীয় বর্ণ বি. শূদ্র। তুরীয়ানন্দ বি. ১. তুরীয়াবস্হার আনন্দ; ২. (কৌতু.) আত্মহারা অবস্হা (‘আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)।

তুরিত

তুরিত, তুরিতে [ turita, turitē ] ক্রি-বিণ. (ব্রজ.) দ্রুত, তাড়াতাড়ি (‘তুরিতে জ্বালিয়া বাতি হেরিলেন ইতি উতি’: বা. ঘো.)। [সং. ত্বরিত]।

তুমি

তুমি [ tumi ] সর্ব. মধ্যম পুরুষের একবচন (তুমি যাও)। [সং. ত্বম্]।

তুমারনবিশ

তুমারনবিশ বি. হিসাবরক্ষক, যে আয়-ব্যয়ের হিসাব রাখে।

তুমার

তুমার [ tumāra ] বি. ১. জমা-খরচের খাতা; ২. মোট হিসাব, সব মিলিয়ে হিসাব। [আ. তু’মার, ফা. তুমার]। তুমারনবিশ বি. হিসাবরক্ষক, যে আয়-ব্যয়ের হিসাব রাখে।