ত তুলতুল তুলতুল [ tula-tula ] বি. অব্য. অত্যন্ত কোমলতার ভাব (একেবারে নরম তুলতুল করছে)। [তলতল দ্র]। তুলতুলে বিণ. অতিশয় কোমল, টিপলেই আঙুল বসে যায় এমন নরম (‘মুখখানি তার তুলতুলে’: স. দ.)।
ত তুরুষ্ক তুরুষ্ক [ turuṣka ] বি. ১. তুর্কিস্তান, তুরস্ক দেশ; ২. গন্ধদ্রব্যবিশেষ, শিলারস। [সং. তুর + উসিক্ + ক]।
ত তুড়ুম তুরুম, তুড়ুম [ turuma, tuḍuma ] বি. অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে রাখার কাঠের তৈরি যন্ত্রবিশেষ। [ফ. trone]।
ত তুরুম তুরুম, তুড়ুম [ turuma, tuḍuma ] বি. অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে রাখার কাঠের তৈরি যন্ত্রবিশেষ। [ফ. trone]।
ত তুরুফ তুরুপ, তুরুফ [ turupa, turupha ] বি. (তাস খেলায়) রঙের তাস; রঙের তাস দিয়ে পিঠ নেওয়া। [ওল. troef]।
ত তুরুপ তুরুপ, তুরুফ [ turupa, turupha ] বি. (তাস খেলায়) রঙের তাস; রঙের তাস দিয়ে পিঠ নেওয়া। [ওল. troef]।
ত তুরীয়ানন্দ তুরীয়ানন্দ বি. ১. তুরীয়াবস্হার আনন্দ; ২. (কৌতু.) আত্মহারা অবস্হা (‘আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)।