তূবরক

তূবর, তূবরক [ tūbara, tūbaraka ] বি. ১. গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; ২. কষায় রস। [সং. √ তূ + বর, + ক]।

তূবর

তূবর, তূবরক [ tūbara, tūbaraka ] বি. ১. গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; ২. কষায় রস। [সং. √ তূ + বর, + ক]।

তূণীর

তূণ, তূণীর [ tūṇa, tūṇīra ] বি. বাণ বা শর রাখার আধার। [সং. √ তূণি + অ, ঈর]।

তূণ

তূণ, তূণীর [ tūṇa, tūṇīra ] বি. বাণ বা শর রাখার আধার। [সং. √ তূণি + অ, ঈর]।

তুহিন

তুহিন [ tuhina ] বি. তুষার, হিম, বরফ। ☐ বিণ. অত্যন্ত শীতল (শীতের তুহিন রাত্রি)। [সং. √ তুহ্ + ইন]।

তুষানল

তুষানল [ tuṣānala ] বি. ১. জ্বলন্ত তুষের আগুন, চাপা থেকেও যা দীর্ঘকাল জ্বলতে থাকে; ২. (আল.) তুষের আগুনের মতো দীর্ঘস্হায়ী মর্মযন্ত্রণা। [সং. তুষ + অনল]।

তুষা

তুষা [ tuṣā ] ক্রি. (কাব্যে) তুষ্ট করা (‘যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি’: রবীন্দ্র)। [সং. √ তুষ্ + বাং. আ]।

তুষ

তুষ [ tuṣa ] বি. ধানের বা অনুরূপ শস্যের খোসা। [সং. √ তুষ্ + অ]। তুষের আগুন — তুষানল -এর অনুরূপ।