ত্রিসীমানা

ত্রিসীমা, ত্রিসীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)।

ত্রিসীমা

ত্রিসীমা, ত্রিসীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)।

ত্রিস্রোতা

ত্রিস্রোতা, (বর্জি.) ত্রিস্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী।

ত্রি

ত্রি [ tri ] বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ত্রিকাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ত্রিকুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ত্রিকোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। ☐ বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ত্রিকোণমিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র,trigonometry. ত্রিগঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ত্রিগণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ত্রিগুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা ‘গুণ’। ☐ বিণ. 1...

ত্রয়োবিংশতিতম

ত্রয়োবিংশতিতম বিণ. 23 সংখ্যক (বইয়ের ত্রয়োবিংশতিতম অধ্যায়টি পড়ছি)। স্ত্রী. ত্রয়োবিংশতিতমী।

ত্রয়োবিংশ

ত্রয়োবিংশ [ traẏō-biṃśa ] বিণ. 23 সংখ্যক বা 23 সংখ্যার পূরক। [সং. ত্রয়োবিংশতি + অ]। ত্রয়োবিংশতি বি. বিণ. 23 সংখ্যা বা সংখ্যক। ত্রয়োবিংশতিতম বিণ. 23 সংখ্যক (বইয়ের ত্রয়োবিংশতিতম অধ্যায়টি পড়ছি)। স্ত্রী. ত্রয়োবিংশতিতমী।

ত্রয়স্ত্রিংশ

ত্রয়স্ত্রিংশ, ত্রয়স্ত্রিংশত্তম বিণ. 33 সংখ্যক। স্ত্রী. ত্রয়স্ত্রিংশত্তমী।