জ জড়োপাসক জড়োপাসক [ jaḍōpāsaka ] বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী। [সং. জড় + উপাসক]।
জ জডুল জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।
জ জড়ীভূত জড়ীকৃত, জড়ীভূত [ jaḍī-kṛta, jaḍī-bhūta ] বিণ. ১. জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত; ২. নিরুদ্যম, নিষ্ক্রিয়; ৩. জড়িত; ৪. সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত। [সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, √ ভূ + ত]।
জ জড়ীকৃত জড়ীকৃত, জড়ীভূত [ jaḍī-kṛta, jaḍī-bhūta ] বিণ. ১. জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত; ২. নিরুদ্যম, নিষ্ক্রিয়; ৩. জড়িত; ৪. সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত। [সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, √ ভূ + ত]।
জ জড়িমা জড়িমা [ jaḍimā ] (-মন্) বি. ১. জড়ত্ব, আড়ষ্টতা, জড়তা; ২. নিশ্চেষ্টতা; ৩. আচ্ছন্নভাব, ঘোর (স্বপ্নজড়িমা)। [সং. জড় + ইমন্]।
জ জড়িবুটি জড়িবুটি [ jaḍi-buṭi ] বি. ১. টোটকা চিকিত্সা; ২. কবচ-তাবিজ; ৩. তুকতাক। [হি. জড় + বাং. ই + বুটি ই + বুটি (সং. বটিকা)]।
জ জড়িত জড়িত [ jaḍita ] বিণ. ১. সংলগ্ন (শিকড় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে); ২. সম্বন্ধযুক্ত (তিনি এই ব্যাপারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত); ৩. লিপ্ত (মামলায় জড়িত হওয়া); ৪. খচিত (মণিমাণিক্যজড়িত); ৫. যুক্ত (লজ্জাজড়িত কণ্ঠ); ৬. অস্পষ্ট, জড়তাযুক্ত (জড়িত কণ্ঠ, জড়িত ভাষা)। [সং. √ জড়া + ইত]।
জ জড়াজড়ি জড়াজড়ি [ jaḍā-jaḍi ] বি. পরস্পর বেষ্টন বা আলিঙ্গন (দু-ভাই জড়াজড়ি করে শুয়ে আছে)। ☐ বিণ. জড়িয়ে ধরে অবস্হিত; পরস্পর আলিঙ্গিত (জড়াজড়ি অবস্হা)। [বাং. জড়া + জড়া + ই]। জড়ামড়ি — জড়াজড়ি -র অনুরুপ।
জ জটলা জটলা [ jaṭalā ] বি. ১. বহু লোকের সমাবেশ; ২. একজাতীয় প্রাণী বা বস্তুর একত্র সমাবেশ (‘ছোট ছোট দ্বীপের জটলা’: প্রেমেন্দ্র); ৩. বহু লোকের একত্র জল্পনা বা কোলাহল। [সং. জটিল]।